প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬


কুষ্টিয়ায় বাড়ির পাশ থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধা  লাশ উদ্ধার

কুষ্টিয়া হরিপুর শালদাহ এলাকায় বাড়ির পাশ থেকে এক বৃদ্ধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মমতা(৬৫)। তিনি ওই এলাকার মৃত নিয়মত স্ত্রী স্থানীয়রা জানান, আনুমানিক ৩ টার দিকে হরিপুর শালদাহ এলাকার পলির বাড়ির থেকে মমতারে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে এলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে  বিকাল ৫টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।