
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা ‘সোনালী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে ট্রাকচালকের মৃত্যু হয়। পরবর্তীতে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকের হেলপার ও বাসের এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া থেকে প্রকাশিত আধুনিক মানের অনলাইন
সবার আগে সংবাদ পেতে ভিজিট করুন rupantornews.com