
মানব চিন্তা, সমাজসেবা, আইনপেশা এবং জলবায়ু পরিবর্তনে বিশেষ অবদান রাখায় সম্মাননা পুরস্কৃত হলেন কুষ্টিয়া জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর বিজয়নগরস্থ 'হোটেল অন নেট ৩০'-এ গ্লোবাল হারমনি লিডারশিপ ফোরাম কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সমাজসেবা, মানব চিন্তা ও আইন পেশায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ আয়োজিত এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মজিবর রহমান, বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, কেন্দ্রীয় জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও আইনপেশার পাশাপাশি মানবকল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি ইনসাফ ভিত্তিা রাষ্ট্র প্রতিষ্ঠায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বির্নিমানে বদ্ধ পরিকর।
কুষ্টিয়া থেকে প্রকাশিত আধুনিক মানের অনলাইন
সবার আগে সংবাদ পেতে ভিজিট করুন rupantornews.com