
মানব চিন্তা, সমাজসেবা, আইনপেশা এবং জলবায়ু পরিবর্তনে বিশেষ অবদান রাখায় কুষ্টিয়া জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম সম্মাননা স্মারক প্রদান করেছে কুষ্টিয়া জেলা জাসাস।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) স্থানীয় কার্যালয়ে ( জেলখানা মোড়স্থ, হাউজিং) আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
কুষ্টিয়া জেলা জাসাস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন সম্মাননাপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম। সমাজসেবা, মানব চিন্তা ও আইন পেশায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোঃ আজমল হক, কুষ্টিয়া জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী ও জাসাসের সহ-সভাপতি মোঃ সামসুল আলম, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক শাহনেওয়াজ সুমন, কুষ্টিয়া শহর যুবদলের সদস্য বিপ্লব আলম শান্ত, বাংলাদেশ কর্মজীবী দল কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, এছাড়াও পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লুকমান শেখ, সদস্য রফিকুর ইসলাম, নকিবুল হক তোতা, আমানুল্লা নাল্টু এবং রাকিবুল হাসান সম্রাটসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে।" আইনপেশার পাশাপাশি আগামী দিনেও মানবকল্যাণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ নির্মাণে বদ্ধপরিকর বলে ব্যক্ত করেন।
কুষ্টিয়া থেকে প্রকাশিত আধুনিক মানের অনলাইন
সবার আগে সংবাদ পেতে ভিজিট করুন rupantornews.com