
বান্দরবানের সুয়ালক ইউনিয়নে চার বছর বয়সী শিশু তাইফা সুলতানাকে গলা টিপে হত্যার অভিযোগে তার আপন ফুফু নারগিছ সুলতানাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় এঘটনা ঘটে।
নিহত তাইফা সুলতানা(৪) বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার টিপু খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, "নিহত তাইফা সুলতানাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করে। পরে বিকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে সিসি টিভি ফুটেজ দেখে পাশে ফুফু নারগিছ সুলতানা কচির বাসায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নারগিছ সুলতানা কচি মানসিক রোগী। তাইফা সুলতানকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে"।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ সত্যতা নিশ্চিত করে বলেন, "এই ঘটনায় আটক নারগিছ সুলতানা নিজে হত্যার দ্বায় স্বীকার করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে"।
কুষ্টিয়া থেকে প্রকাশিত আধুনিক মানের অনলাইন
সবার আগে সংবাদ পেতে ভিজিট করুন rupantornews.com