প্রকাশিত: 9:25 PM, August 23, 2026


মহানগর এক্সপ্রেসে অতিরিক্ত ভিড়, গরমে যাত্রীদের ভোগান্তি

ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন (৭২২ নম্বর) অতিরিক্ত যাত্রীদের ভিড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ট্রেনের ভেতরে প্রচণ্ড গরম ও অতিরিক্ত ভিড়ের কারণে যাত্রীদের মধ্যে অস্বস্তি দেখা দেয়।

ভুক্তভোগী যাত্রীরা জানান, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রী হইচই ও ক্ষোভ প্রকাশ করেন।

যাত্রীরা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card