রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


কুষ্টিয়া জজ কোর্টের জিপি শীপ ও পিপি শীপের যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ মিনিটে শহরের ‘পদ্মা ভবন হলরুমে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে এবং এডিশনাল জিপি অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া দুদকের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নাফ। অনুষ্ঠানে কুষ্টিয়া জজ কোর্টের অন্যান্য আইন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের নীতি ও আদর্শ তুলে ধরার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।


