রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
মিরপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত


কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে মিরপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মোঃ শামসুল হক’র সভাপতিত্বে মিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মোঃ রিপন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মোঃ গোলাম মোস্তফাসহ মিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। সেই সাথে এলাকার উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের ঐক্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


