প্রকাশিত: 11:55 PM, September 11, 2026


কুষ্টিয়ার মিরপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে নতুন মিডিয়া সংগঠন গঠনের উদ্যোগ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিয়মিত ও পেশাদার সাংবাদিকদের সুসংগঠিত করতে এবং গণমাধ্যমের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি নতুন মিডিয়া সংগঠন গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপসাংবাদিকতা দূর করে পেশাদারিত্ব, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ত্বরান্বিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উদ্যোগটির বিষয়ে প্রবীণ ও পেশাদার সাংবাদিক মো. জালাল উদ্দীন খান জানান, মূলত যারা দীর্ঘদিন ধরে নীতি-নৈতিকতা বজায় রেখে মাঠপর্যায়ে নিয়মিত সাংবাদিকতা করছেন, তাদের নিয়েই এই নতুন প্ল্যাটফর্মটি গড়ে তোলা হবে। এতে জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট মিডিয়ার পাশাপাশি স্বনামধন্য বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন এবং মূলধারার অনলাইন নিউজ পোর্টালে কর্মরত প্রতিনিধিরা সম্পৃক্ত হবেন।

সাংবাদিক মো. জালাল উদ্দীন খান আরও বলেন, “বর্তমানে অপসাংবাদিকতার কারণে প্রকৃত পেশাদার সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাই সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদের নিশ্চয়তা দিতে একটি নিরপেক্ষ, সুন্দর ও শক্তিশালী মিডিয়া সংগঠন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

আয়োজক সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই মিডিয়া সংগঠনের রূপরেখা, আহ্বায়ক কমিটি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে খুব শিগগিরই এক মতবিনিময় সভার মাধ্যমে বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।

Share this news as a Photo Card