প্রকাশিত: 6:48 PM, September 22, 2026


কুলাউড়ায় সরকারি সড়কের জায়গা দখল, ১০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি সড়কের জায়গা অবৈধভাবে দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে মো. ফাতু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎ ১৬ সেপ্টেম্বর বুধবার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
‎
‎অভিযান সূত্রে জানা যায়, মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে সরকারি সড়কের জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ ওঠে ফাতু মিয়ার বিরুদ্ধে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলের বিষয়টি শনাক্ত করা হয়।
‎
‎এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একইসঙ্গে সরকারি জায়গায় নির্মিত বাউন্ডারি দেয়ালটি সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
‎
‎নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card