রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
হোমনায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


কুমিল্লার হোমনায় মাথাভাঙা ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।হোমনা থানার আয়োজনে বুধবার (১৯ আগস্ট) উপজেলার মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হোমনা থানার উদ্যোগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারের দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিনশত জন অংশ নেন। র্যালিটি মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছিনাইয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়ার সভাপতিত্বে হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম, মাথাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দিন ডালিমসহ পুলিশ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয়ের জন্ম দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।


