প্রকাশিত: 10:01 PM, January 17, 2026


কুষ্টিয়া নারী উদ্যোক্তা ইউনিয়ন (নাউই) আয়োজিত ১০ দিন ব্যাপি শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসব

শনিবার (১৭ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কালচারাল অফিসার সুজন রহমান, দৈনিক শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস,এম, মাহফুজ উর রহমান, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মিরাজুল ইসলাম ও দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ প্রমুখ ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা (নাউই) এর চেয়ারম্যান মাহমুদা মিমি।

সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী সেরা ৫ জন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Share this news as a Photo Card