রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ার মিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জিয়ারুল ইসলাম: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশ নেন। কৃষকদের হাতে মৌসুমি ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় বীজ ও সার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল কাফি, উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হকসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের উৎপাদন বাড়াতে এ বীজ ও সার বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

