রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী ফ্যাসিস্ট কতৃক গুম, খুন ও গণহত্যার বিচারের দাবি


আওয়ামী শাসন আমলে সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ ও মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা স্কুল মজমপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিঙ্গার মোর একতারা চত্বর এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার।
প্রধান অতিথি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী মতের অসংখ্য মানুষকে গুম, খুন এবং নির্মমভাবে গণহত্যা চালানো হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন হলেও এসব জঘন্য অপরাধের বিচার এখনো সম্পন্ন হয়নি। তিনি আরো বলেন অবিলম্বে এসব গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার আমীর মাওলানা শরিফুল ইসলাম, ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মামুন, শহর জামায়াতের নায়েবে আমীর,আজমল হক,শহর সেক্রেটারি শামীম হোসাইন সহ শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

