প্রকাশিত: 7:36 PM, January 19, 2026


কুষ্টিয়ার হরিপুরে বৃদ্ধা নারী হত্যার অভিযোগ, আসামীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে কিক্ষোভ

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামে শনিবার রাতে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মমতাজ বেগম (৬৫) একই গ্রামের মৃত নিয়ামত আলীর স্ত্রী।
স্থানীয়দের মতে, গত ১৭ জানুয়ারি বিকেলে পলির বাড়ির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, স্বর্ণের দুল ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর ১২ টার দিকে  দোষীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া মডেল থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card