রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় শেষ দিনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, মাঠে ২৫ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলায় শেষ দিনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে জেলার চারটি সংসদীয় আসনে এখন মোট ২৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।
কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, কুষ্টিয়া জেলা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৩০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে পাঁচজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন—
কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক ও খেলাফত মজলিসের আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ আসনে খেলাফত মজলিসের সিরাজুল হক এবং কুষ্টিয়া-৪ আসনে এবি পার্টির আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী শেখ সাদি।

এর ফলে কুষ্টিয়া জেলার চারটি আসনে এখন যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের তালিকা নিচে তুলে ধরা হলো—
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলাল উদ্দীন,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রেজা আহাম্মেদ, জাতীয় পার্টির মো. শাহরিয়ার জামিল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদের মো. শাহাবুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নূর উদ্দিন আহমেদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. বাবুল আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী।
কুষ্টিয়া-৩ (সদর) আসন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. জাকির হোসেন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আকন্দ, গণঅধিকার পরিষদের মোহা. শরিফুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মীর নাজমুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা. রুম্পা খাতুন।
কুষ্টিয়া-৪ আসন:
বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. খায়রুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সৈয়দ মেহেদী আহমেদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর তরুণ কুমার ঘোষ, গণফোরামের মো. আব্দুল হাকিম মিঞা।
এ বিষয়ে কুষ্টিয়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এদিকে প্রতীক বরাদ্দের পরই কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। ভোটের মাঠে প্রার্থীদের সরব উপস্থিতি এবং প্রচার-প্রচারণায় জমে উঠবে জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচন।

