রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় মাঠ দিবস ও গণভোট বিষয়ে অবহিতকরণ অনুষ্ঠানে ডিসি ইকবাল হোসেন

কুষ্টিয়ায় মাঠ দিবস ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত মসলা জাতীয় ফসল প্রদর্শনীর মাঠ দিবস ও গনভোট-২০২৬ সম্পর্কে অবহিতকরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া সদর উপজেলার বরিয়া ব্লক, ভাদালিয়াপাড়া মশলা গ্রামে সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. শওকত হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, সদর উপজেলা কৃষক অফিসার রুপালী খাতুন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসির উদ্দিন সোহেল প্রমূখ।

