রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
আমরা জান্নাতের টিকিট দিতে পারি না কুষ্টিয়ায় আমির হামজা

আমরা জান্নাতের টিকিট দিতে পারি না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমীর হামজা। তিনি বলেন, জান্নাত দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। এক্ষেত্রে দুনিয়ায় কারো হাত নাই। একটি দল আমাদের জনপ্রিয়তা দেখে ঈশানিত হয়ে এসব ভিত্তিহীন কথা বার্তা বলে ঐক্য নষ্টের চেষ্টা করছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের কার্যালয় উদ্ভোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্ভোদন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারী ডা. রায়হান আলী, আলী মুজাহিদসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

