রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
সন্ত্রাস ও মাদক নির্মূলে অঙ্গীকার ইঞ্জিনিয়ার জাকির হোসেনের

জিয়ারুল ইসলাম: কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর সময় পার করছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
শনিবার দিনব্যাপী কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেন।
সকালে কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের আলফার মোড় এলাকায় গণসংযোগ শুরু করেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন। এসময় স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “কুষ্টিয়ার মাটি থেকে সন্ত্রাস ও মাদকের অভিশাপ চিরতরে নির্মূল করাই আমার মূল পরিকল্পনা। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
এছাড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের পালপাড়া মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন। নির্বাচনী এই প্রচারণায় জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করে জাকির হোসেন সরকার বলেন, পরিবর্তনের হাওয়া বইছে এবং মানুষ শান্তিতে বসবাস করতে চায়।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

