রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় কর্মবিরতি ও বিক্ষোভ ও সমাবেশ করেছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন। পরিষদের সভাপতি সরাফত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন রিংকু, সহ-সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সাধারণ কর্মচারীরা দিশেহারা। অবিলম্বে ৯ম পে-স্কেল ঘোষণা করা না হলে আগামীতে অফিস আদালত বর্জনসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

