রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল্লাহ সোহেল: কুষ্টিয়া শহরের মেহেরজান ডাইনে মঙ্গলবার বিকেলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কুষ্টিয়া জেলা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ডিপ্লোমা প্রকৌশলীসহ ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
এফডিইবি কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল্লাহ মোঃ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর, এফডিইবি কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিন। এছাড়া প্রধান আলোচকের বক্তব্য উপস্থাপন করেন, এফডিইবির জয়েন্ট সেক্রেটারি ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের কেয়ারটেকার প্রকৌশলী মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমান, আইডিইবির সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ সুলতান মারুফ তালহা।
সভায় বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, সংগঠনের কার্যক্রম জোরদার করা এবং সমাজ ও দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

