রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় শহর জামায়াতের উদ্যোগে অসহায় ব্যক্তিকে চার্জিং রিকশা উপহার।

কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক অসহায় ও হতদরিদ্র ব্যক্তির আত্মকর্মসংস্থানের লক্ষে একটি চার্জিং রিকশা উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের কালিশংকরপুর এলাকার হাজী শরীয়ত উল্লাহ একাডেমী চত্বরে আনুষ্ঠানিকভাবে এই রিকশাটি হস্তান্তর করা হয়।
রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন,শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান পলাশসহ শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিক্সা বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, জামায়াতে ইসলামী সবসময় গণমানুষের কল্যাণে কাজ করে। আজ একজন অসহায় ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। তিনি আরও বলেন, আমরা যেন দল-মত নির্বিশেষে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে পারি এবং আর্তমানবতার সেবা করতে পারি, সেজন্য সকলের দোয়া কামনা করছি।
উপহার হিসেবে চার্জিং রিকশাটি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই ব্যক্তি। তিনি জানান, এই রিকশাটি এখন তার পরিবারের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন হবে। নেতৃবৃন্দ জানান, অসহায় মানুষকে স্বাবলম্বী করতে তাদের এই ধরণের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

