প্রকাশিত: 4:33 PM, March 29, 2026


কুষ্টিয়ায় ট্যাংকি খুলে দুইবার তেল নেওয়ায় যুবককে ২ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার মিরপুরে তেল অবৈধভাবে মজুদের অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ মার্চ) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, উপজেলার মল্লিক ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রশিদুল ইসলাম (১৬) নামে এক যুবককে ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, মোটরসাইকেলের ট্যাংকি খুলে প্রথমে তেল নেন। পরে সেই তেল অপসারণ করে পুনরায় তেল নিতে গেলে বিষয়টি নজরে আসে।
ভ্রাম্যমান আদালদ থেকে জানানো হয় তেল সরবরাহে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card