প্রকাশিত: 10:12 PM, September 12, 2026


কুষ্টিয়ায় ‘নাতে রাসুল ও সিরাতুন্নবী (সা.) আলোচনা’ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কুষ্টিয়া সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কুষ্টিয়া সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি ড. মোহাম্মদ নূরুল আমীন (জসিম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন এবং কুষ্টিয়া-৩ সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুফতি আমীর হামজা এমপি। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ এ.কে এম আলী মুহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার। কুষ্টিয়া সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর উপদেষ্টা আনিছুর রহমান পারভেজ, অন্যতম উপদেষ্টা আজমল হক, দৌলতপুর উপদেষ্টা রফিকুল ইসলাম, কুষ্টিয়া সদর উপদেষ্টা পরিষদের সদস্য কাজী হামিদুল ইসলাম, সদর উপদেষ্টা মাওলানা শরিফুল ইসলাম,
সিনিয়র আইনজীবি বীর মুক্তিযোদ্বা এডভোকেট শেখ আজিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ নাতে রাসুল পরিবেশন ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। এতে অংশ নেয় ভোরের পাখি সাংস্কৃতিক সংসদ (ইবি), আন নূর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, দৌলতপুর সংস্কৃতি সংসদ, খোকসা সাংস্কৃতিক সংসদ, প্রত্যয় শিল্পী গোষ্ঠী (মিরপুর), স্বপ্ন সিঁড়ি সাহিত্য সাংস্কৃতিক সংসদ, হিল্লোল শিল্পী গোষ্ঠী, ফুলকুঁড়ি আসর, আল-হেরা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, কুমারখালী সাংস্কৃতিক সংসদ এবং ভেড়ামারা সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

অনুষ্ঠান শেষে আয়োজিত সিরাত প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

সিরাতুন্নবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card