প্রকাশিত: 7:32 PM, January 19, 2026


কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত নেতার মৃত্যু

কুষ্টিয়া–৩ (সদর) আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নেতা অধ্যাপক মাওলানা আবুল হাসেম ইন্তেকাল করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডের সিঙ্গার মোড়ে সমাবেশে বক্তব্য প্রদানকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়া আব্দুল মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখাসহ রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card