প্রকাশিত: 8:58 PM, February 22, 2026


মিরপুর পৌর বাজারকে আধুনিক ‘মডেল বাজার’ হিসেবে গড়ে তোলা হবে: এমপি আব্দুল গফুর

জিয়ারুল ইসলাম: মিরপুর পৌর বাজারকে এ অঞ্চলের অন্যতম আধুনিক ও উন্নত মানের ‘মডেল বাজার’ হিসেবে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল গফুর। তিনি বলেন,  ব্যবসায়ীরা যাতে ভয়ভীতিহীন পরিবেশে স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং ক্রেতারা আধুনিক সুযোগ-সুবিধা পান, সে লক্ষে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
​রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মিরপুর পৌর বাজারের ঈগল চত্বরে বাজার কমিটি আয়োজিত এক বিশাল গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাজার হচ্ছে অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কেবল পণ্যের আদান-প্রদান নয়, বরং একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকা জরুরি। মিরপুর বাজারে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। আমি চাই প্রতিটি ব্যবসায়ী এখানে নির্ভয়ে তাঁদের ব্যবসা পরিচালনা করবেন। তিনি বাজারের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে ব্যবসায়িক গতিশীলতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি ও কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, মিরপুর উপজেলা জামাতে নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন, বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,
​বক্তারা মিরপুর বাজারের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে বাজারের আমূল পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাজার কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বাজার কমিটির বিভিন্ন স্তরের প্রতিনিধি, ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ী এবং এলাকার জনসাধারণেরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

Share this news as a Photo Card