প্রকাশিত: 7:45 PM, March 2, 2026


কুষ্টিয়ায় জেলা জামায়াতের ইফতার মাহফিল, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া

কুষ্টিয়ায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেল ৫ টার দিকে শহরের অভিজাত দিশা টাওয়ার মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল কর্মসূচি সম্পন্ন হয়।

​কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ একেএম আলী মোহসীন।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। সমাজের সর্বস্তরে ইনসাফ কায়েম এবং আর্তমানবতার সেবায় জামায়াতে ইসলামী সর্বদা বদ্ধপরিকর।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আবজাল হোসেন, খেলাফত মজলিস বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম,

এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক এবং মিরপুর উপজেলা আমীর রেজাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ, জেলা শিবিরের সাবেক সভাপতি মমিন বিশ্বাস ও মাজহার মাহবুবসহ কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন খন্দকার সাগর, সাবেক সাধারন সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য এবং আর্তমানবতার মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে শরিক হন।

Share this news as a Photo Card