রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ ও ফটকাবাজি জব্দ

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং ফটকাবাজি জব্দ করেছে।
কুষ্টিয়া- ৪৭ বিজিবি অধিনায়ক লেঃ রাশেদ কামাল রনি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার দিবারাতে ও বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪,৩৭০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৮০ পিস ফটকাবাজি উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, জয়পুর বিওপির টহল দল মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে ১,৯২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১০ পিস ফেয়ারডিল সিরাপ জব্দ করে। এই চালানের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৮০ হাজার টাকা।

