প্রকাশিত: 5:27 PM, March 14, 2026


কুষ্টিয়ার কুমারখালীতে খতিব, ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন আব্বাস, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক নেতা লিপু খন্দকার।

দৈনিক সংগ্রামের কুমারখালি প্রতিনিধি মাহমুদ শরীফের পরিচালনায় বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে ইমাম-মোয়াজ্জিনদের অবদান অনস্বীকার্য। তাঁদের সম্মানে আয়োজিত এই ক্ষুদ্র প্রয়াস ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
​আলোচনা সভা শেষে উপস্থিত খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card