প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬


কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক-১

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ এক চোরাকারবারিকে আটক করেছে ৪৭ বিজিবি। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ২৩ হাজার ৬২৯ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানায়, সোমবার (৩০ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুন্ডি, তেঁতুলবাড়ি ও ধর্মদাহ বিওপি এলাকায় পৃথক তিনটি অভিযান চালানো হয়।
​মহিষকুন্ডি বিওপির অভিযানে হোসেনাবাদ গ্রাম থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মেহেদী হাসান হাদি (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। আটক হাদি একই এলাকার আমজাদ হোসেনের ছেলে। তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে তেঁতুলবাড়ি ও ধর্মদাহ বিওপিরএলাকা থেকে গাঁজা, ১০ বোতল মদ, ১০০০ পিস বিভিন্ন নিষিদ্ধ ট্যাবলেটসহ একটি মোবাইল ফোন উদ্ধার করে।