রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন

আবু বক্কর সিদ্দিক: কুষ্টিয়া জেলার জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেমের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাঁর তৃতীয় জানাজা শেষে মিরপুর পৌর গোরস্তানে তাঁকে দাফন করা হয়। অধ্যাপক হাশেমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার রাতে তাঁর নিজ এলাকা ভেড়ামারার গোলাপনগরে। দ্বিতীয় জানাজা হয় আজ মঙ্গলবার সকাল ৯টায় কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া ঈদগাহ ময়দানে, আর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১১টায় মিরপুর পাইলট হাই স্কুল মাঠে।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের জানাজায় মুসল্লীদের ঢল নামে। জানাজায় কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য এ কে এম আলী মুহসিন, আবদুল মতিন, আলমগির বিশ্বাস, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুরসহ এতোদা অঞ্চলের জেলা আমীরবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে চাঁদাগাড়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজে ইমামতি করেন যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য এ কে এম আলী মুহসিন। অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন। মিরপুরে তৃতীয় জানাজায় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আমির এনামুল হোক, জেলা প্রশিক্ষণ সেক্রেটারী ড.নজরুল আমিন জসিম, কুষ্টিয়া জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, জাতীয়তাবাদী দলের এমপি প্রার্থী রাগিব রউপ চৌধুরী, মুফতি আমির হামজা, ভেরামারা মীরপুর আসনে ১০ দলের এমপি প্রার্থী ও ভারপ্রাপ্ত কুষ্টিয়া জেলা আমীর আব্দুল গফুর, দৌলতপুর আসনের এমপি প্রার্থী মাওলানা বেলাল হোসেন। জানাজার নামাজ পড়ান মরহুমের ছেলে মুজাহিদুল ইসলাম আসিফ।
উল্লেখ্য, অধ্যাপক মাওলানা আবুল হাশেম ছিলেন কুষ্টিয়া জেলার একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাব্রতী। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে তিনি স্বল্পভাষী, নরম মেজাজের ও উচ্চ নৈতিকতার একজন আদর্শ নেতা হিসেবে পরিচিত ছিলেন। মরহুম জেলা আমিরের জীবন বৃত্তান্ত- নাম : অধ্যাপক মাওলানা আবুল হাশেম( জন্ম ১৯৭১, মৃত্যু ২০২৬ সাল) বয়স : ৫৫ বছর কর্মস্থল : পোড়াদহ ডিগ্রী কলেজ, মিরপুর কুষ্টিয়া ঠিকানা : মিরপুর, দারুস সালামপাড়া, পৌরসভা।
সাংগঠনিক সর্বশেষ দায়িত্ব : জেলা আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য রুকনিয়াতের শপথ : ১৯৯২ সাল শিক্ষাজীবন : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ছাত্র জীবনে সাংগঠনিক মান : সাথী স্ত্রী নাম : মনোয়ারা খাতুন ( মিরপুর উপজেলার মহিলা বিভাগীয় সেক্রেটারি) পিতা :মরহুম মুন্সি সাইজুদ্দিন মাতা :মরহুমা রাহাতুন নেছা সন্তানাদি : এক ছেলে ও এক মেয়ে ( মেয়ে আমেরিকা প্রবাসী) সাবেক দায়িত্ব সমূহ : মিরপুর উপজেলা সেক্রেটারি ও পরবর্তীতে উপজেলা আমির। ২০০৯ সালে জেলা সহকারি সেক্রেটারি, ২০১৪ সালে জেলা সেক্রেটারি পদে দায়িত্বপ্রাপ্ত হন। ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪বছর কুষ্টিয়া জেলা আমিরে দায়িত্ব পালন করেন।

