প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে কুষ্টিয়া জেলা বিএনপি।
বুধবার মাজার প্রাঙ্গণে জেলা বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, আগামীকাল থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করা হবে। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি শান্তিপূর্ণ ও গণসংযোগভিত্তিক প্রচারণায় অংশ নেবে।
নেতারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল।

ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে কুষ্টিয়ার মানুষ এবার ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা