প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬


কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকদের সাথে জেলা জামায়াত আমীরের মতবিনিময় ​

জিয়ারুল ইসলাম: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আব্দুল গফুর।
বুধবার সকাল ১১টার দিকে মিরপুর দারুস সালাম মাদরাসায় এই সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-২ আসনে ১১ দল মনোনীত প্রার্থী আব্দুল গফুর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় উন্নয়ন ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং স্বচ্ছ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে উপস্থিত সাংবাদিকদের আহ্বান জানান।
এসময় জেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক আরিফুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশের সহ-সভাপতি আব্দুর কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য ও কুষ্টিয়া-২ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক জোমারত আলী, মিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।