রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ২৯ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

কুষ্টিয়ার ৪৭ বিজিবি গত দুই দিনে সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
৪৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ ও ১৭ মার্চ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী কাথুলী, শুভরাজপুর, চিলমারীসহ বিভিন্ন বিওপি এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত পিলারের নিকটবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫,২২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪,২৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩ বোতল মদ এবং ২১৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৮ লক্ষ ৮৭ হাজার ২৭০ টাকা।

